এরদোয়ানের সঙ্গে বৈঠক সারলেন ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:২০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৪৪

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শনিবার (০৬ জানুয়ারি) ইস্তাম্বুলে আরও কয়েকজন তুর্কি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সপ্তাহব্যাপী সফরে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর গ্রিসে যাবেন ব্লিঙ্কেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এরদোয়ানের সঙ্গে ব্লিঙ্কেনের আলোচনার বিষয় উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গাজার সংঘাত, জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তা সম্প্রসারণ এবং বেসামরিক নাগরিক সুরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে।

মিলার আরও বলেন, দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তির উপর জোর দিয়েছেন ব্লিঙ্কেন। যা ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতি হিসেবে কাজ করবে।

মধ্যপ্রাচ্যে সংঘাত কমাতে তুরস্ক কী কী করতে পারে তা উল্লেখ করে শনিবার সন্ধ্যায় ক্রিটে সাংবাদিকদেরকে ব্লিঙ্কেন বলেন, ফিলিস্তিনি নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা, নিরাপত্তা ও গাজা পুনর্গঠনের কাজ করতে পারে তুরস্ক।

প্রতিবেদন থেকে জানা গেছে, গত নভেম্বরে মার্কিন কূটনীতিক তুরস্ক সফরে এলে তার সঙ্গে দেখা করেননি এরদোয়ান। কারণ গাজায় ইসরায়েলি আক্রমণে কট্টর সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম