গাজায় ইসরায়েলের আরও ৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৪, ২১:২৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২১:২৫

গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের আরও ৯ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) নিহতের এই সংখ্যা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত সেনাদের বেশিরভাগ গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে হামাসের সুড়ঙ্গের বিরুদ্ধে অভিযানে থাকা প্রকৌশলী ইউনিটের সদস্য।

শনিবার গাজার উত্তরাঞ্চলে হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে অঞ্চল দুটিতে অভিযানে মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার আরও ৯ সেনা নিহতের ফলে চলমান যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে।

এর আগে মঙ্গলবার সকালে ইসরায়েল চার সেনা নিহতের কথা জানিয়েছিল। কিন্তু হালনাগাদ তথ্যে নিহতের সংখ্যা ৯জন উল্লেখ করা হয়েছে। নিহত সেনাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের দক্ষিণ ইসরায়েলে হামলা করার পর থেকেই গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ২৩ হাজার ২১০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৫৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম