খান ইউনিসে ইসরায়েলের হাতে হামাসের এক কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৪, ১৪:০১আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৯:০৮

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের এক স্থানীয় কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গাজা উপত্যকার খান ইউনিসের মাগাজিতে ওই কমান্ডারসহ আরও কয়েকজন হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) এমন দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে এটি ঘোষণা করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আদ্রেই। তবে ইসরায়েলি সেনাদের হাতে নিহত হওয়া ওই কমান্ডারের নাম উল্লেখ করেননি তিনি।

ওই পোস্টে আভিচে বলেন, খান ইউনিসে হামাসের ব্যবহৃত একটি ভবনে হামলা চালিয়েছিল ইসরায়েলি বিমানবাহিনী। এতে ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামলায় অংশ নেওয়া স্থানীয় এক কমান্ডারসহ হামাসের সাত যোদ্ধা নিহত হয়েছে।

আভিচের দাবি, খান ইউনিসে বেশ কয়েকটি অ্যাসল্ট রাইফেল এবং আরপিজি লঞ্চার খুঁজে পেয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেগুলো ধ্বংস করেছে তারা।

তিনি আরও বলেন,  মধ্য গাজার বুরেজে এক হামাস যোদ্ধাকে হত্যা করার জন্য একটি ড্রোন ব্যবহার করেছিল সেনারা।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম