গাজায় কেউ আমাদের থামাতে পারবে না: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৪, ১০:৩১আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৩১

বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবি উঠলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বেসামরিক মানুষদের নৃশংসভাবে হত্যার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। এমনকি গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতেও মামলা চলছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, কেউ আমাদের থামাতে পারবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় কেউ আমাদের থামাতে পারবে না। তিনি বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাবে ইসরায়েল। সভ্য বিশ্বের স্বার্থে আমাদের জিততে হবে।

নেতানিয়াহু বলেন, কেউ আমাদের থামাতে পারবে না। দ্য হেগ (আন্তর্জাতিক অপরাধ আদালত) নয়, অ্যাক্সিস অব ইভিল (অশুভ শক্তি) নয় এবং অন্য কেউই নয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন রোববার ১০০তম দিনে পা দিচ্ছে। এই অবস্থায় শনিবার টেলিভিশনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতানিয়াহু।

নেতানিয়াহু দাবি করেন, গাজায় তার বাহিনীর সামরিক হামলা এরই মধ্যে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা হামাস ব্যাটালিয়নের বেশিরভাগকেই নির্মূল করেছে।

তবে তিনি বলেন, উত্তর গাজা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছেন তারা শিগগিরই তাদের বাড়িতে ফিরতে পারবেন না।
এদিকে সম্প্রতি অক্সফাম দাবি করেছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের দৈনিক মৃত্যুর সংখ্যা ২১ শতকের অন্য যে কোনও বড় সংঘাতকে ছাড়িয়ে গেছে।

/এসএসএস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম