৯ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৪, ১৬:৫৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৬:৫৭

অবরুদ্ধ গাজা উপত্যকায় নয়জন ফিলিস্তিনি যোদ্ধা হত্যা করেছে ইসরায়েল। রবিবার (১৪ জানুয়ারি) গাজায় অভিযান চালিয়ে তাদেরকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সেখানেই নয়জন যোদ্ধা নিহত হয়েছেন।

সামরিক বাহিনী আরও জানিয়েছে, দক্ষিণ গাজার পাশাপাশি উত্তর গাজাতেও সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলে হামাসের সামরিক সক্ষমতা অনেকটাই ভেঙ্গে দেওয়া হয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১০০তম দিন। ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ২৫ হাজার ৩৫৫ জন মানুষ নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে শুধু ফিলিস্তিনি নিহত হয়েছেন ২৪ হাজার ৫৫ জন। ফিলিস্তিনিদের মধ্যে গাজায় নিহত হয়েছেন ২৩ হাজার ৭০৮ জন। বাকি ৩৪৭ জন নিহত হয়েছেন অধিকৃত পশ্চিম তীরে। অপর দিকে হামাসের হামলায় মাত্র এক হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক