আগামী নির্বাচনে ক্ষমতা হারাবেন নেতানিয়াহু: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৪, ১৪:৪৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪১

ইসরায়েলের আগামী নির্বাচনে ক্ষমতা হারাতে পারেন দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি জরিপের বরাত দিয়ে সোমবার (১৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

চ্যানেল ফোরটি এর একটি মতামত জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর শাসক জোট ৫৬টি আসনে ভোট পেয়েছেন যেখানে বিরোধীরা পেয়েছেন ৬৪টি আসন।

পার্লামেন্টে সবচেয়ে বড় দল হিসেবে মর্যাদা রয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টির। তবে এবার সেই মর্যাদা হারাতে যাচ্ছে দলটি। ওই জরিপেরে তথ্য অনুযায়ী, লিকুদ পার্টির অবস্থান ৩২টি আসন থেকে ২৬ আসনে নেমে আসতে পারে। যুদ্ধবিষয়ক মন্ত্রীপরিষদের মন্ত্রী বেনি গ্যান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি পেতে পারে ২৯টি আসন।

জরিপ বলছে, বেনি গ্যান্টজের এই দলটি বৃহত্তম দলে পরিণত হচ্ছে।

অনেকেই গ্যান্টজকে ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। তবে নেতানিয়াহুর জোটের পতন না হলে ২০২৬ সাল পর্যন্ত দেশটিতে কোনও সাধারণ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করার প্রয়োজন হবে না।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক