বিমান হামলায় ২ ইসরায়েলি জিম্মি নিহতের দাবি হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৪, ১১:০৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১১:৫৮

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দি ছিলেন। এ খবর জানিয়ে ভিডিও প্রকাশ করেছে হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নিহত দুই ইসরায়েলি বন্দির মৃতদেহ দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। সোমবার কাসাম ব্রিগেডসের প্রকাশিত ওই ভিডিওটিতে দেখা যায়, তিনজন ইসরায়েলি বন্দি ক্যামেরার সামনে কথা বলছেন। তারা গাজায় হামলা বন্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন।

ভিডিওর দ্বিতীয় অংশে নোয়া আরগামানি নামের এক নারী বলেন, ইসরায়েলি বিমান হামলার কারণে বন্দি অন্য দুই ব্যক্তি নিহত হয়েছেন। দুই বন্দির মৃতদেহ দেখানোর মাধ্যমে ভিডিওটি শেষ করা হয়। ভিডিওটির সঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে কাসাম ব্রিগেড বলেছে, এই দুই ব্যক্তি জায়নবাদী সেনাবাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি হামাসের সর্বশেষ ভিডিওতে থাকা পুরুষ বন্দিকে ইতাই সভিরস্কি হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু পরিবারের অনুরোধ অনুযায়ী দ্বিতীয় ব্যক্তির নাম প্রকাশ করেননি।

হামাস এর আগে গত রবিবার আরেকটি ভিডিও প্রকাশ করে। সেখানে তিন বন্দিকে জীবিত দেখানো হয়।

গত ৭ অক্টোবর হামাসের হামলার বিপরীতে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। তারপর থেকে চলছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম