লোহিত সাগরে মার্কিন জাহাজের নাবিকদের উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ২২:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ২২:০০

লোহিত সাগরে মার্কিন মালিকানাধীন জেনকো পিকার্ডি জাহাজের নাবিকদের উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেনকো পিকার্ডি জাহাজে হুথিদের হামলার পর আটকে পড়া ভারতীয় নয়জন নাবিকসহ ২২ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার রাতে মার্কিন জেনকো পিকার্ডি জাহাজে হামলার পর আটকে থাকা নাবিককে উদ্ধার করার পর ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, জাহাজে থাকা নাবিকদের সবাই নিরাপদে আছেন। তাছাড়া জাহাজের আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ইয়েমেনের একটি হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে একমুখী হামলার ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এই হামলা এডেন উপসাগরে মার্কিন মালিকানাধীন এবং পরিচালিত এম/ভি জেনকো পিকার্ডিতে মার্শাল দ্বীপপুঞ্জ-পতাকাবাহী একটি জাহাজে আঘাত হানে।

এদিকে বুধবার রাতে জেনকো পিকার্ডি জাহাজে হামলার পর ১৪টি হুথি ক্ষেপণাস্ত্রের উপর পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম