সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলায় নিহত বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪, ২১:৫৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৮

সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) গুপ্তচর প্রধান ও তার সহকারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই বিমান হামলা করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বোমা হামলার লক্ষ্যস্থান উল্লেখ করে সিরিয়ান আরব বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার রাজধানী শহরের মাজেহ পাড়ায় বোমা হামলা করা হয়েছে। এই হামলা চালিয়েছে ইসরায়েল।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা ছয় থেকে বেড়ে দশ দাঁড়িয়েছে।

বিমান হামলার ঘটনা ব্যাখ্যা করে একটি বিশ্বাসযোগ্য সূত্র আল জাজিরাকে জানিয়েছে, আইআরজিসির গোয়েন্দা ইউনিট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেখানে গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীরা এক সঙ্গেই ছিলেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

/এসএইচএম/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম