ইরাকের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আহত মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ১১:১০আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৬:০৭

ইরাকে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। আল আসাদ নামের বিমানঘাঁটিতে স্থানীয় সময় শনিবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরাকের পশ্চিমাঞ্চলে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

তবে ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে এখনো জানা যায়নি। এছাড়া হামলায় অন্তত একজন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন। এ হামলায় ইরাকের একজন সেনাও আহত হয়েছেন।

হামলার সময় বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গিয়ে এই ঘাঁটিতে আঘাত করে।

এই আল আসাদ বিমানঘাঁটিতেই মার্কিন সেনারা অবস্থান করছেন।

এর আগে শনিবার দামেস্কে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের নিরাপত্তা বাহিনীর পাঁচজন সিনিয়র সদস্য নিহত হয়েছেন।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম