গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ২০:৩০আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২০:৩০

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। রবিবার (২১ জানুয়ারি) তিন মাসের অধিক সময় ধরে চলমান ইসরায়েল-হামাস সংঘাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবর থেকে এ অঞ্চলে মোট ২৫ হাজার ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬২ হাজার ৬৮১ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, ইসরায়েলি হামলায় যেখানে চিকিৎসকরা পৌঁছাতে পারেন না, সেখানে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনের হতাহতের সংখ্যা উল্লেখ করে আল-কিদরা বলেন, ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৭৮ জনের লাশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুধু তাই না, প্রায় ৩০০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজায় ইসরায়েলের আক্রমণের ধরণ বিশ্লেষণ করে জাতিসংঘ বলেছে, ইসরায়েল-হামাস যুদ্ধে শিশু ও নারীরা শিকার হচ্ছেন।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, গাজার মোট জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। হাজার হাজার মানুষ জাতিসংঘ-চালিত বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও তাঁবু ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তাদের চতুর্থাংশ মানুষ অনাহারে রয়েছেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত সাধারণ মানুষ ও যোদ্ধাদের পার্থক্য করতে না পারলেও কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশ রয়েছেন শিশু ও নারী।

কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, প্রায় নয় হাজার ফিলিস্তিনি যোদ্ধা হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজা আক্রমণ শুরুর পর থেকে ১৯৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম