গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলার অভিযোগ অস্বীকার ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪, ১২:৩৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৪:৩৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, এই হামলা সশস্ত্র গোষ্ঠী হামাস করে থাকতে পারে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জাতিসংঘ বুধবার বলেছিল, গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া জাতিসংঘের খান ইউনিস প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েলি ট্যাঙ্ক ব্যবহার করে হামলা করা হয়েছে। এতে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

তবে এই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। তারা বলেছিল, সেখানে হামাস গোলাবর্ষণ শুরু করেছে।

জাতিসংঘ বলেছে, দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসের একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা করা হয়েছে। সেখানে ৩০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

এই হামলার ঘটনায় সরাসরি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রও। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘জাতিসংঘের খান ইউনিস প্রশিক্ষণ কেন্দ্রে আজকের হামলার ঘটনার নিন্দা জানাই আমরা।’

ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী জেমস ম্যাকগোল্ড্রিক বলেছেন, সেখানে ‘গণহত্যার ঘটনা ঘটেছে। কিছু ভবনে আগুন লেগে প্রাণহানিও হয়েছে। ঘটনাস্থল থেকে অনেকেই পালানোর চেষ্টা করলেও শেষে ব্যর্থ হন তারা।’

জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর গাজা বিষয়ক পরিচালক থমাস হোয়াইট বলেছেন, কেন্দ্রীয় একটি ভবনের চারপাশে দুটি ট্যাঙ্ক আঘাত হানে। এসময় ভবনটিতে প্রায় ৮০০ জন বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিচ্ছিল। এ হামলায় কমপক্ষে নয় জন নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছেন।

সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, মৃতের এ সংখ্যা আরও বেশি হতে পারে।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম