ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ১৮:০৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৯:২৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সর্বশেষ হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৮৩ জন। শুক্রবার (২৬ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

গাজাবাসীর ওপর ইসরায়েলের নির্বিচার হামলা প্রায় চার মাসে গড়ালো। তবে এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এর শেষ কবে তা অনুমান করতে পারছেন না বিশেষজ্ঞরাও। যতই দিন গড়াচ্ছে হামলার তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে হতাহত ফিলিস্তিনিদের সংখ্যা।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রতিরোধ গোষ্ঠী হামাসের করা হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল সেনাবাহিনীর হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৬৪ হাজার ৪৮৭ জন।

তাদের মধ্যে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় অন্তত ১৮৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩৭৭ জন।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ৭ অক্টোবরের ওই হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই বেসামরিক ছিলেন। এসময় আরও প্রায় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় প্রতিরোধ যোদ্ধারা।

 

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম