ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা, দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৪, ১৯:০০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৯:০০

ইয়েমেনে শনিবার (২৭ জানুয়ারি) নতুন করে বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এমন দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা বলছেন, দেশটির পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে মার্কিন ও তার মিত্র ব্রিটিশ বাহিনী দুইটি অভিযান চালিয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

হুথি-পরিচালিত স্যাটেলাইট চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, ‘হোদেইদাহের রাস ইসা এলাকাকে লক্ষ্যবস্তু করে দুইটি অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।’

লক্ষ্যবস্তু করা অঞ্চলের মধ্যে রাস ইসা সমুদ্রবন্দরও রয়েছে। এটি হোদেইদাহের তিনটি বন্দরের মধ্যে একটি।

তবে এ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনও তথ্য জানায়নি চ্যানেলটি।

এই অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কোনও কর্তৃপক্ষই তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

তবে, শনিবার ভোরে হুথিদের একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ঘোষণা দিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে লোহিত সাগরের দিকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল।

এর আগে, হুথিরা এডেন উপসাগরে একটি ব্রিটিশ তেলবাহী জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ঘোষণা দিয়েছিল। এর কয়েক ঘণ্টা পরই ওই বিবৃতিটি প্রকাশ করেছিল ইউএস সেন্ট্রাল কমান্ড।

/এএকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম