ইরানে অচেনা বন্দুকধারীর হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৪, ২২:৫৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২২:৫৫

ইরানের দক্ষিণ-পূর্ব অঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে এক অচেনা বন্দুকধারীর গুলিতে নয়জন বিদেশি নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) পাকিস্তানের সীমানার কাছাকাছি এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা বলেন, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের সিরকান পাড়ার এক বাড়িতে নয়জন বিদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এক অপরিচিত বন্দুকধারী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

অপরিচিত এই বন্দুকধারীর পরিচয় বা ঘটনার দায় স্বীকারের বিষয়ে ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, কোনও ব্যক্তি বা সংগঠন এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানে ইরানি হামলার দুইদিন পর ১৮ জানুয়ারি ইরানে বিমান হামলা করেছিল পাকিস্তান। এই পরিস্থিতিতে দুই দেশই গত সোমবার বলেছে, সরকার সংঘাত কমিয়ে আনার ব্যবস্থা নিয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম