বন্দি বিনিময়ের জন্য গাজায় যুদ্ধবিরতি দেবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ১৩:০০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৬:২৭

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হচ্ছে। ইসরায়েল বন্দি বিনিময়ের জন্য দুই মাসের যুদ্ধবিরতি দিতে পারে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে এখনও ১০০ জনের বেশি ইসরায়েলি জিম্মি আছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এপি আরও জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিটি সরাসরি যুদ্ধ বন্ধ করবে না। তবে মার্কিন কর্মকর্তারা আশা নিয়ে বলেছেন, চুক্তিটি ইসরায়েল-হামাস সংঘাত সমাধানের ভিত্তি স্থাপন করতে পারে।

নিউইয়র্ক টাইমস বেশ কয়েকদিন আগে এক প্রতিবেদনে বলেছিল, বন্দিদের মুক্তির জন্য প্রায় দুই মাসের একটি যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের কাজ চলছে।

প্রায় ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করেছিল হামাস। সংঘর্ষের মাঝখানে সাতদিনের যুদ্ধবিরতিতে ১২১ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে তারা। বলা হচ্ছে, এখনও ১৩৬ জন জিম্মি হামাসের হাতে রয়েছেন। বাকি ৩৩ জন জিম্মি মারা গেছেন।

জানা গেছে, সাতদিনের যুদ্ধবিরতির সময় ২৪০ জন ফিলিস্তিনি কারা বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনের পর এ পর্যন্ত পশ্চিম তীর থেকে অন্তত ছয় হাজার ৩০৫ জন ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরায়েলি বাহিনী।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম