অর্থায়ন স্থগিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ১৪:৩০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৪:৩০

ইসরায়েল হামলায় হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অর্থায়ন স্থগিত করায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। অর্থায়ন স্থগিতাদেশ করা দেশগুলোর পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সংস্থাটির প্রধান বলেন, হতবাক করার মতো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অর্থায়ন স্থগিতাদেশ করা দেশগুলোর পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ইউএনআরডব্লিউএ-র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, হতবাক করার মতো একটি নেওয়া সিদ্ধান্ত হয়েছে। কারণ অবরুদ্ধ গাজা উপত্যকার ২০ লাখেরও বেশি মানুষ এই সংস্থাটির ত্রাণের উপর নির্ভর করে বেচে আছেন।

জানা গেছে, ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় হামাসের সঙ্গে ইউএনআরডব্লিউএ-র কিছু কর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলেছে ইসরায়েল। এই অভিযোগ সংস্থাটিকে জানানোর পর যুক্তরাজ্যসহ আটটি দেশ অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সাময়িকভাবে অর্থায়ন স্থগিত করেছে।

এদিকে ইসরায়েল হামলায় কর্মীদের জড়িত থাকার অভিযোগ তোলার পর থেকেই ইউএনআরডব্লিউএ বলেছে, যাদের নামে অভিযোগ উঠেছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।

/এসএইচএম/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের