গাজায় ৫ দিনের ত্রাণ অবরোধের ডাক ইসরায়েলি বিক্ষোভকারীদের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫২আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫৪

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা সরবরাহ বন্ধের জন্য পাঁচদিনের ত্রাণ অবরোধের ডাক দিয়েছেন ইসরায়েলি বন্দীদের পরিবার ও বিক্ষোভকারীরা। ত্রাণবাহী ট্রাক আটকানোর জন্য বিভিন্ন প্রবেশদ্বারের দিকে যাচ্ছেন তারা। রবিবার (২৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, ইসরায়েলের পতাকা ও ব্যানার নিয়ে কেরাম শালোম নামে পরিচিত কারেম আবু সালেম ক্রসিংয়ের দিকে যাচ্ছেন বিক্ষোভকারীরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনে ত্রাণবাহী ট্রাক আটকাতে কতটা সফল হয়েছে তার হিসাব না থাকলেও ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার শতাধিক ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে বিক্ষোভকারীরা। সেগুলোর মধ্যে কয়েকটিকে শেষ পর্যন্ত মিশরের অন্য প্রবেশপথে যেতে হয়েছিল।

তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের বোমাবর্ষণ ও হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস শাসিত গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভূখণ্ডটিতে প্রায় দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম