পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করলো ছদ্মবেশী ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৪, ১৫:৩০আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৫:৩০

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ছদ্মবেশে তিন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পশ্চিম তীরের একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও সামরিক বাহিনীর দাবি, নিহতদের একজন একটি আসন্ন হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত এবং অপর দুজন ইসরায়েলে সাম্প্রতিক সহিংসতায় জড়িত ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

অনলাইনে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে প্রায় ডজনখানেক ছদ্মবেশী সেনাকে অ্যাসল্ট রাইফেল নিয়ে জেনিনের ইবনে সিনা হাসপাতালের একটি করিডোর দিয়ে এগিয়ে যেতে দেখা গেছে। তাদের মধ্যে তিনজন নারীদের পোশাক এবং দুজন মেডিকেল স্টাফের পোশাক পরিধান করা ছিলেন।

তবে তাৎক্ষণিকভাবে ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

ইসরায়েলের সীমান্ত পুলিশ জানিয়েছে, গোপন ইউনিটের অভিযানে তিন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছে। তাদের একজনকে হামাস সদস্য হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, ওই বন্দুকধারী ‘৭ অক্টোবরের গণহত্যার ঘটনায় অনুপ্রাণিত হয়ে একটি হামলার পরিকল্পনা করেছিল।’

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা করে হামাস। এর প্রতিক্রিয়ায় হামাস-শাসিত গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। সহিংসতার সূচনা হয় পশ্চিম তীরেও।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবারের অভিযানে নিহত দুই ফিলিস্তিনি হামাসের সহযোগী ইসলামিক জিহাদ এবং জেনিন-ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য।উভয় গোষ্ঠীই সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত ছিল।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম