ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে প্রায় ২৭ হাজারে পৌঁছেছে। এসময় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজারে। বুধবার (৩১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টা হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ৯০০ জনে পৌঁছেছে। আর আহত হয়েছেন ৬৫ হাজার ৯৪৯ জন।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। সে হামলা এখনও অব্যাহত রয়েছে।

ইসরায়েলি এ হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তাদের আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাও। এ হামলায় এখন পর্যন্ত হাজার হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের মতে, খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যেই গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ফলে খোলা আকাশের নিচে দিনানিপাত করছেন অধিকাংশ মানুষ। এমনকি অঞ্চলটিতে প্রয়োজনের তুলনায় খুবই কম সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে।

/এএকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম