মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৮

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিয়াদ পৌঁছে তাকে বহনকারী বিমানটি। ইরানপন্থি মিলিশিয়াদের হামলা মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরাক ও সিরিয়া যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় সৃষ্ট উত্তেজনার মধ্যে এ সফর করছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন তিনি। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

হামাসের হামলার জবাবে গাজায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। দেশটির আগ্রাসনে ২৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সফরে মিসর, কাতার ও ইসরায়েলও যাবেন তিনি। জিম্মি মুক্তির বিষয়ে হামাসকে চাপ দিতে মধ্যস্থতাকারী মিসর ও কাতারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি।

গত সপ্তাহে সিরিয়া সীমান্তবর্তী জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত ও অন্তত ৪০ জন আহত হয়। এর প্রতিশোধ নিতে সিরিয়া ও ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হুথি মিলিশিয়াদের ওপরও হামলা চালায় যুক্তরাষ্ট্র। রবিবার যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, ইয়েমেনে হুথি মিলিশিয়াদের ওপর আর‌ও হামলা চালানো হবে।

/এস/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম