সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০

সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার (৫ জানুয়ারি) মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে প্রথমেই সৌদি আরব সফরে গেলেন তিনি। তার এ সফরের লক্ষ্য, ইসরায়েলের সঙ্গে একটি সৌদি স্বাভাবিককরণ চুক্তির প্রচেষ্টা ও গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির কথোপকথনের অগ্রগতি। এক মার্কিন কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স খবর প্রকাশ করেছে।

৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের করা হামলার পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন।

সৌদি নেতার সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক করেছেন ব্লিঙ্কেন। তবে তখন কী কী বিষয়ে তারা কথা বলেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বৈঠক শেষে হোটেলে ফিরে যান ব্লিঙ্কেন। এসময় সাংবাদিকদের করা প্রশ্নের কোনও জবাব না দিলেও তাদের উদ্দেশ্যে হাত নেড়েছিলেন তিনি।

চলতি সপ্তাহে মিসর, কাতার, ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীর পরিদর্শন করবেন ব্লিঙ্কেন। গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিষয়ক একটি চুক্তি নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে মিসরীয় এবং কাতারি-মধ্যস্থতাকারীদের কথোপকথনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই সফর করবেন।

গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যেই এ অঞ্চলে ব্লিঙ্কেনের সফর একটি যুদ্ধবিরতি নিয়ে আসবে বলে আশা ফিলিস্তিনিদের।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম