সিসির সঙ্গে দেখা করতে মিসরে ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩

গাজা ইস্যু নিয়ে কথা বলতে মিসরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী কায়রোতে পৌঁছেছেন তিনি। সেখানে আজ দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের করা হামলার পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন।

তার এই সফরের লক্ষ্য হলো গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিষয়ক একটি চুক্তি নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে মিসরীয় এবং কাতারি-মধ্যস্থতাকারীদের কথোপকথনকে এগিয়ে নেওয়া।

এই লক্ষ্যে সোমবার সৌদি আরব সফর করেছেন ব্লিঙ্কেন। সেখান থেকে আজ মিসরে এসেছেন। কায়রোতে সিসির সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেনের কাতার, ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীর পরিদর্শন করা কথা রয়েছে।

শীর্ষ এই মার্কিন কর্মকর্তা রিয়াদ থেকে সূর্যোদয়ের পরপরই কায়রোর উদ্দেশে রওনা দিয়েছিলেন। আলোচনা শেষে আজই আবার কায়রো থেকে কাতার যাবেন।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম