ইস্যু গাজায় যুদ্ধবিরতি

মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে সিআইএ, মোসাদ প্রধান ও কাতারি প্রধানমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৪

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের, কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মদ আবদুলরহমান আল-থানি মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কায়রোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মিসরীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মিসরীয় গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় সংঘাতরত হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে চার দেশীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বলেছে, গাজায় লড়াই থামানোর লক্ষ্যে হামাসের প্রস্তাব পর্যালোচনা করছে তারা।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করেছে। এসময় কমপক্ষে ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।

জবাবে গাজায় বোমাবর্ষণ ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৮ হাজার ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন অর্ধলক্ষাধিক।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক