যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৯

ফ্রান্সের রাজধানী প্যারিসে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে।  শনিবার (২৪ ফেব্রুয়ারি) মার্কিন বার্তা সংস্থা-রয়টার্স এ খবর জানিয়েছে।

আলোচনার জন্য এরই মধ্যে প্যারিস গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা-মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের প্রতিনিধি দলও সেখানে পৌঁছেছেন। বার্নিয়ার সাথে আলাদা বৈঠক করছেন প্রতিনিধিরা।

মিসরের আল কাহেরা টিভি নিউজ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির জন্য জোরদার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। তারা আশা করছেন, রাফায় শিগগিরই হামলা বন্ধ হবে। মিসর সীমান্তবর্তী শহরটিতে ১০ লাখের বেশি শরণার্থী আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব করেছেন। প্রস্তাবে বলা হয়েছে গাজার নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে। ফিলিস্তিনের সাথে হামাস বা অন্য কোন সন্ত্রাসী গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।

হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ভালো করেই জানেন যে, তার পরিকল্পনা কখনোই সফল হবে না। তিনি জানান, তারা কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা শেষ করেছে। আর এখন ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

এদিকে, গাজা জুড়ে রাতভর হামলায় একশর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৯ হাজার ৬০৬ জন নিহত এবং ৬৯ হাজার ৭৩৭ জন আহত হয়েছে। এদের দুই তৃতীয়াংশই শিশু ও নারী। আর এ পর্যন্ত অন্তত এক হাজার ১৪০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম