ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা, নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৪, ১৪:৩৪আপডেট : ০২ মার্চ ২০২৪, ০২:২১

অবরুদ্ধ গাজা উপত্যকায় গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় খাবারের জন্য অপেক্ষায় থাকা ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৭৬০ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

১১২ জন নিহত এবং ৭৬০ জন আহতের পরিসংখ্যান উল্লেখ করে ইসরায়েলকে ‘গণহত্যার’ জন্য অভিযুক্ত করেছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

কিন্তু ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর হামলার বিষয় অস্বীকার করে ইসরায়েলি বাহিনী বলছে, সতর্ক করার জন্য  ট্যাংক গুলি ছুড়েছিল। ত্রাণ বহরে হামলা চালায়নি ইসরায়েলি বাহিনী।

সেখানে খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিরা বলছেন, খাবারের জন্য অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ঘটনাস্থলে উপস্থিত থাকা এক ফিলিস্তিনি বিবিসিকে বলেন, নিহতদের সবাই ত্রাণবাহী ট্রাকের দিকে যাচ্ছিলেন। আর ট্রাক চালকও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমন সময় গুলি চালায় ইসরায়েলি বাহিনী।

ওপর থেকে নেওয়া চিত্রে দেখা গেছে, খাবারের জন্য ত্রাণবাহী ট্রাক ঘিরে আছেন শত শত ফিলিস্তিনি। সেখানে ত্রাণবাহী ট্রাক খালি পড়ে আছে। আর নিহতদের একটি গাধার গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ গাজার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় এলাকায় ত্রাণ বহরের দিকে ছুটে যায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। তখন খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনীরা। এই হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই ঘটনার আলোচনার জন্য জরুরিভিত্তিতে বৈঠক ডেকেছে জাতিসংঘ।

/এসএইচএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম