ব্রিটিশ জাহাজে হামলা অব্যাহত রাখার ঘোষণা হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৪, ২২:৩১আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২৩:৫৯

এডেন উপসাগরে ব্রিটিশ জাহাজে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে ইয়েমেনের ইরানপন্থি হুথিরা। ব্রিটিশ জাহাজ রুবিমা ডুবে যাওয়ার পর রবিবার (৩ মার্চ) এই ঘোষণা দিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুথি-নেতৃত্বাধীন সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেন, ব্রিটিশ জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেন। ব্রিটেনের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ানো হবে।

জাহাজে হামলা অব্যাহত রাখার কারণ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্য একটি দুর্বৃত্ত রাষ্ট্র। যারা যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইয়েমেন ও তার অংশীদারকে আক্রমণ করে। তাছাড়া গাজার সাধারণ মানুষদের মারার জন্য অস্ত্রের জোগান দিচ্ছে তারা।

শনিবার ব্রিটিশ জাহাজ রুবিমার ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী বলেছে, ১৮ ফেব্রুয়ারি একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজ রুবিমা ধ্বংস করেছে হুথিরা।

গত নভেম্বর থেকে হুথি বিদ্রোহীরা লোহিত ও কৃষ্ণসাগরে ইসরায়েল ও পশ্চিমা মালিকানাধীন জাহাজে হামলা শুরু করেছে। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে তারা।

/এসএইচএম/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম