হামাসের বিরুদ্ধে ইসরায়েলে যৌন সহিংসতার অভিযোগ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ১১:২০আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১২:৪৪

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা যৌন হয়রানির ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের একটি দল। মঙ্গলবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম-বিবিসি এ খবর জানিয়েছে।

হামাসের বিরুদ্ধে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের বিশ্বাসযোগ্য কারণ খুঁজে পেয়েছে দলটি। এছাড়া হামাসের কাছে থাকা জিম্মিরাও যৌন হয়রানির শিকার হয়েছে বলে জানিয়েছেন তারা। অবশ্য নিজ দলের যোদ্ধাদের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে হামাস।  

সংঘাতে যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের নেতৃত্বে নয় সদস্যের ওই বিশেষজ্ঞ দল গত ২৯ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ইসরায়েল সফর করেন। পরে এ সম্পর্কে এক প্রতিবেদন তৈরি করেন তারা।

তবে দলটি অনুসন্ধানমূলক ছিল না, তাদের কাজটি অভিযোগের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে জানিয়েছে জাতিসংঘ।

সফর কালীন ইসরায়েলি প্রতিনিধিদের সাথে অন্তত ৩৩ বার বৈঠক করেন বিশেষজ্ঞ দল। পাঁচ হাজারেরও বেশি স্থিরচিত্র ও ৫০ ঘণ্টার ভিডিও ফুটেজ পরীক্ষা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর সময় বিভিন্ন স্থানে যৌন হয়রানির ঘটনা ঘটেছে। এরকম তিনটি স্থানের কথা উল্লেখ করেছেন তারা। এগুলো হলো-নোভা মিউজিক উৎসব, রোড ২৩২ এবং কিব্বুত রিউম।  

প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের দ্বারা যৌন হয়রানির শিকার নারীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানায় দলটি। কিন্তু তারা কারো সাক্ষাৎকার নিতে পারেননি। এছাড়া কিছু অভিযোগের সত্যতা যাচাই করতে পারেননি। 

তবে তারা স্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছেন যে, ধর্ষণ, যৌন নির্যাতন, জিম্মিদের বিরুদ্ধে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণসহ যৌন সহিংসতা করা হয়েছে। এখনও বন্দিদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা আরও চলতে পারে বলে ধারণা করছেন তারা।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে এক হাজার ২০০ জনকে হত্যা ও ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। 

এরপর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত ৩০ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক