গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৩০৭১৭

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৪, ১৫:২৮আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৭:১৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩০ হাজার ৭১৭ জনে দাঁড়িয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৭২ হাজার ১৫৬ জন। বুধবার (৬ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মন্ত্রণালয়টির তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রায় ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১১৩ জন।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস হামলা চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ওইদিনই পাল্টা হামলা শুরু করেছিল ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে এক হাজার ২০০ জন নিহত হয়েছেন। এসময় প্রায় ২৪০ জনকে আটক করে নিয়ে যায় প্রতিরোধ যোদ্ধারা।

তবে একটি যুদ্ধবিরতির আওতায় বেশ কয়েকজন জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হলেও এখনও প্রতিরোধ যোদ্ধাদের হাতে জিম্মি রয়েছেন অনেকে। তাদের মধ্যে কয়েকজন গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছিল হামাস।

এদিকে, বাকি জিম্মিদের মুক্তির জন্য পবিত্র রমজান মাসের আগে গাজায় একটি বর্ধিত যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। তবে এই আলোচনা আদৌও সফলতার মুখ দেখবে কিনা এ নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম