শুধু ইসরায়েলি বোমায় নয়, অনাহারেও মারা যাচ্ছে গাজার শিশুরা: ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৪, ২০:৩৯আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২১:১০

শুধু ইসরায়েলি বোমায় নয়, অনাহারেও মারা যাচ্ছে গাজার শিশুরা। ফিলিস্তিনে দুর্ভিক্ষের ঝুঁকি তুলে ধরে এমন সতর্ক বার্তা দিয়েছেন কর্মকর্তারা। গত পাঁচ মাস ধরে বোমাবর্ষণ, আক্রমণ ও অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ গাজায় ক্ষুধার্তের সংখ্যা প্রকট আকার ধারণ করেছে। কারণ, ইসরায়েলি বাহিনী খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে ফিলিস্তিনিদের এই দুর্ভোগের মধ্যে ফেলেছে।

খাদ্যাভাবের প্রভাব তুলে ধরে মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরাঞ্চলের কামাল আদওয়ান ও শিফা হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন। নিহতদের বেশিরভাগই শিশু।

একজন সিনিয়র চিকিৎসক বার্তা সংস্থাটিকে জানান, রাফাহ’র এমিরাতি হাসপাতালে গত পাঁচ সপ্তাহে অপুষ্টিজনিত কারণে ১৬ শিশু মারা গেছে।

গাজায় আক্রমণ শুরু করার পর খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য সরবরাহের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। শুধু দক্ষিণে দুটি ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে তারা।

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, ত্রাণবাহী ট্রাকগুলো ফিরিয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছ থেকে ত্রাণও ছিনিয়ে নিচ্ছে তারা।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম