জাবালিয়ার অধিকাংশ নলকূপ ধ্বংস করেছে ইসরায়েল: মেয়র

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ১৮:১৭আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৮:৩৭

দক্ষিণ গাজার জাবালিয়া অঞ্চলের অধিকাংশ নলকূপ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (৯ মার্চ) এই তথ্য জানান মেয়র মাজেন আল নাজ্জার। গাজায় পানি ও খাদ্য সঙ্কটের মধ্যেই এমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাবালিয়ার নলকূপের বর্তমান অবস্থা তুলে ধরে মাজেন আল নাজ্জার বলেন, জাবালিয়ার চারটি নলকূপের মধ্যে তিনটিই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় সুপেয় পানি নেই। এর মধ্যেই নলকূপকে লক্ষ্যবস্তু করে হামলা করছে ইসরায়েল।

তিনি আরও বলেন, খাদ্যদ্রব্যের দাম আকাশচুম্বী হয়েছে। তবুও গাজাবাসী খাবার পাচ্ছেন না।

ত্রাণ সরবরাহের জন্য সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, উড়োজাহাজ দিয়ে ত্রাণ বিতরণ করে গাজাবাসীর চাহিদা পূরণ হচ্ছে না।

প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজায় অনাহারে ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৫৫তম দিন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৯৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৫২৪ জন ফিলিস্তিনি। অপরদিকে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী