ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যুদ্ধবন্দিদের নিপীড়নের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ২২:৩০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২২:৩০

গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাদের হাতে বন্দি ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে। জাতিসংঘের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে নির্যাতনের চিত্র উঠে এসেছে। শুক্রবার (৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের খসড়া প্রতিবেদনটি এখনও প্রকাশিত হয়নি। এটি তৈরি করেছে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। ইসরায়েলের অন্তত তিনটি সামরিক কেন্দ্র থেকে ডিসেম্বর পর্যন্ত ছাড়া পাওয়া এক হাজার বন্দিদের মধ্য থেকে একশ জনের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ছয় থেকে ৮২ বছর বয়সী নারী পুরুষের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এদের মধ্যে ২৯ জন শিশু ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিদের আটকে রাখা বা জিজ্ঞাসাবাদের সময় নারী পুরুষ উভয়ই যৌন সহিংসতা, যৌন হয়রানি ও হয়রানির হুমকির শিকার হয়েছে। এর মধ্যে নারীদের খারাপ স্পর্শ ও পুরুষদের যৌনাঙ্গে মারধরও রয়েছে। এছাড়া বন্দিদের কাছ থেকে মূল্যবান দ্রব্য ছিনতাই, মারধর, জোর করে খাঁচায় বন্দি করে রাখা, কুকুর লেলিয়ে দেয়া, বন্দুক ও বুটের বাট দিয়ে আঘাত করা হয়েছে। ব্যাপক নির্যাতনের ফলে কিছু ক্ষেত্রে পাঁজর ভাঙা, কাঁধ আলাদা হয়ে যাওয়াসহ দীর্ঘস্থায়ী আঘাতের শিকার হয়েছে বন্দিরা।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে সেনাদের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সম্প্রতি ইসরায়েলি ও ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী এবং জাতিসংঘের আলাদা তদন্তে উঠে আসা বন্দি নির্যাতনের সঙ্গে ইউএনআরডব্লিউএ এর খসড়া প্রতিবেদনের মিল পাওয়া গেছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম