রমজানে গাজায় নৃশংস অপরাধ বন্ধে সৌদি বাদশাহর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৪, ১৪:০৩আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৪:০৩

গাজায় নৃশংস অপরাধ বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। রবিবার (১০ মার্চ) রমজান উপলক্ষে দেয়া এক বিশেষ বার্তায় এ আহ্বান জানান বাদশাহ। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বার্তায় ৮৮ বছয বয়সী বাদশাহ বলেন, এ বছর রমজান এসেছে এমন এক সময়ে যখন ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা হামলার শিকার হচ্ছেন। বিষয়টিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন তিনি।

বাদশাহর লিখিত বক্তব্যটি পাঠ করেন তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি।

বার্তায়, গাজায় নিরাপদে মানবিক ত্রাণ সহায়তার ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান বাদশাহ। ইসরায়েলের নাম উল্লেখ না করেই ওই বক্তব্যটি দেন তিনি।

ইসলামের দুটি পবিত্র স্থানের রক্ষক হিসাবে, সৌদি আরবের সৌভাগ্যের জন্য সবাইকে ধন্যবাদ জানান বাদশাহ। তবে অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা এমন এক সময়ে রোজার প্রস্তুতি নিচ্ছেন, যখন তাদের ওপর নির্বিচারে হামলা হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেন বাদশাহ।

এমনিতেই অনাহারে কাটাচ্ছে গাজাবাসী। তার ওপর রমজান তাদের জন্য আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, যা এই অঞ্চলে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও জানান তিনি। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে উপত্যকাটিতে অনাহারে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলের হামলা। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় সেখানে অন্তত ৩১ হাজার ৪৫ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। আহত হয়েছে অন্তত ৭২ হাজার ৬৫৪ জন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম