ইয়েমেনে হুথিদের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ হামলা নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৪, ০৯:২৬আপডেট : ১২ মার্চ ২০২৪, ১০:০২

পশ্চিম ইয়েমেনের বন্দর নগরী ও ছোট শহরগুলিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। সোমবার (১১ মার্চ) ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

হুথি পরিচালিত টিভি চ্যানেল আল মাসিরাহের খবরে জানা যায়, প্রধান বন্দর শহর হোদেইদাহ ও রাস ইসা বন্দরসহ দেশটিতে কমপক্ষে ১৭টি বিমান হামলা চালানো হয়েছে। তবে যৌথ বাহিনী বলেছে, বাণিজ্যিক জাহাজ রক্ষা করতে এ হামলা চালানো হয়েছে।

প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জোট এবং অন্যান্য নৌবাহিনী বারবার হুথিদের ওপর হামলা চালাচ্ছে। তারপরও বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেনের বাণিজ্যিক জাহাজগুলিতে আক্রমণের হার বাড়িয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। ।

বুধবার এডেন বন্দরে হামলায় বার্বাডোস-পতাকাযুক্ত, গ্রিক-পরিচালিত ট্রু কনফিডেন্সে হামলা চালায় হুথিরা। এতে তিন ক্রু নিহত হয়।

মালবাহী জাহাজ রুবিমার ডুবে যাওয়ার দুই সপ্তাহ পরে হামলাটি চালানো হয়েছিল।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুথিরা। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে বলেও হুমকি দিয়েছে তারা।

হুথিদের হামলার ভয়ে এডেন উপসাগর এবং লোহিত সাগর থেকে সুয়েজ খালের বিপজ্জনক পথ এড়াতে হয় বহু জাহাজ এখন আফ্রিকার কেপ অফ গুড হোপের দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিচ্ছে। এতে শিপিং খরচ অনেক বেড়ে যাচ্ছে।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি