ইসরায়েলের বিরুদ্ধে গাজায় চিকিৎসকদের মারধর ও অপমানের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৪, ১৫:১৮আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৫:৫২

ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতালে অভিযান চালানোর পর চিকিৎসকদের মারধর ও অপমান করেছে ইসরায়েলি সেনারা। এমন অভিযোগ করেছেন গাজার ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা। তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, গত মাসে হাসপাতালে অভিযানের পর ইসরায়েলি সেনারা তাদের চোখ বেঁধে আটকে রেখেছে এবং বারবার মারধর করেছে। মঙ্গলবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।

নাসের হাসপাতালের এক ডাক্তার আহমেদ আবু সাভা। তাকে ইসরায়েলি সেনারা এক সপ্তাহ আটকে রেখেছিলেন। বিবিসিকে তিনি সেসময়ের বর্ণনা দেওয়ার সময় বলেন, তার ওপর মাস্ক পড়া কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং এক ইসরায়েলি সেনা তার একটি হাত ভেঙ্গে দেয়।

সাভার দেওয়া এই বর্ণনা অন্য দুই ডাক্তারের দেওয়া বর্ণনার সঙ্গে সঙ্গে মিলে যায় বলে জানিয়েছে বিবিসি। ওই দুই ডাক্তার ইসরায়েলি সেনাদের রোষানলে পড়ার ভয়ে নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন।

তারা বিবিসিকে বলেছিলেন, তাদের অপমান ও মারধর করার সঙ্গে গায়ে ঠান্ডা পানিও ঢেলে দেয় ইসরায়েলি সেনারা। এমনকি ঘণ্টার পর ঘণ্টা তাদেরকে অস্বস্তিকর অবস্থায় হাঁটু গেড়ে থাকতে বাধ্যও করা হয়েছিল। তারা আরও জানান, মুক্তির আগে তাদের কয়েকদিন আটকে রাখা হয়েছিল।

তাদের এই অভিযোগের বিবরণ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ)-কে পাঠিয়েছে বিবিসি। এই অভিযোগ সম্পর্কে করা প্রশ্নের সরাসরি কোনও জবাব দেয়নি বা চিকিৎসকদের সঙ্গে করা দুর্ব্যবহারের দাবি অস্বীকার করেনি আইডিএফ। তবে হাসপাতালে অভিযান চালানোর সময় চিকিৎসাকর্মীদের ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বীকার করেছে তারা।

আইডিএফের দাবি, ‘জিম্মিদের সঙ্গে যে কোনও ধরনের দুর্ব্যবহার আইডিএফ এর আদেশের পরিপন্থি এবং তা কঠোরভাবে নিষিদ্ধ।’

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম