নওরোজ উদযাপন: পারস্য নববর্ষের এক ঝলক

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৪, ১৭:৩০আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৭:৩০

বিশ্বের বিভিন্ন দেশে আজ (২১ মার্চ) নওরোজ উৎসব পালিত হচ্ছে। নওরোজ অর্থনতুন দিনবসন্তের আগমনকে ঘিরে জরথুস্ত্রবাদ ধর্মাবলম্বীরা প্রতি বছরের এইদিনে নওরোজ পালন করে থাকেন। বিশ্বব্যাপী ৩০ কোটিরও বেশি মানুষ পারস্য এই নববর্ষ উদযাপন করেন। উৎসবটি নিয়ে বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের আলোকে এই উৎসবের এক ঝলক দেখে নেওয়া যাক:

জরথুস্ত্রবাদ একটি অতিপ্রাচীন ইরানীয় একেশ্বরবাদী ধর্ম বা ধর্মীয় মতবাদ। ভারতীয় উপমহাদেশে এটি পারসী ধর্ম নামেও পরিচিত। খ্রিস্টধর্ম এবং ইসলামের আগে আবির্ভূত হয়েছে এটি।

কাজাখস্তানে নওরোজ পালন করছেন স্থানীয়রা। ছবি: রয়টার্স

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৩ হাজার বছরেরও বেশি সময় পুরনো এই ধর্ম। মূলত বলকান, কৃষ্ণ সাগর অববাহিকা, ককেশাস, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে জরথুস্ত্রবাদ অনুসারীরা এই ধর্ম এবং উৎসব পালন করে আসছেন। টানা ১৩ দিন স্থায়ী হয় এই উৎসব।

জ্যোতির্বিজ্ঞানের ‘ভার্নাল ইকুনোক্স’ বা মহাবিষুবের দিন নওরোজ পালিত হয়। এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সাধারণত ২১ মার্চ হয়।

ইরানের তেহরানে নওরোজ উদযাপন করছে একটি ইরানী পরিবার। ছবি: ইপিএ

উৎসের কারণে পারস্য সাংস্কৃতিক প্রভাব রয়েছে এমন দেশ; আফগানিস্তান, আজারবাইজান, ভারত, ইরান, কিরগিজস্তান, কাজাখস্তান, পাকিস্তান, তুরস্ক, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানে এই উৎসব পালন করা হয়।

আফগানিস্তানের কাবুলে নওরোজ উদযাপন করতে সাধু সখি সায়েবের মাজারে এক আফগান নারী। ছবি: ইপিএ

বিশ্বের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) এর তালিকাভুক্ত এই উৎসব। ২০২১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ মার্চকে আন্তর্জাতিক নওরোজ দিবস হিসেবে ঘোষণা করেছিল।

/এএকে/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান