যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৪, ২১:০১আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০০:৩০

গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সেখানে ফিরে আসার সুযোগ দিতে রাজি থাকার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। রবিবার (২৪ মার্চ) যুদ্ধবিরতির আলোচনায় এই ইঙ্গিত দিয়েছে দেশটি। গাজার শাসকগোষ্ঠী হামাস যুদ্ধবিরতির আলোচনায় এই শর্ত রেখেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ১৩০ জনের মধ্যে ৪০ জনকে মুক্তির বিনিময়ে চলমান সংঘাতে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। সম্প্রতি কাতার ও মিসরের উদ্যোগে এই আলোচনা গতি পেয়েছে।

যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজায় ইসরায়েলি অভিযান সমাপ্তি ও সেনা প্রত্যাহারের শর্ত রেখেছে হামাস। ইসরায়েল বলে আসছে, তারা হামাসকে ক্ষমতায় রেখে যুদ্ধের অবসান ঘটাবে না, সাময়িক বিরতিতে রাজি আছে তারা।

হামাসের শর্ত অনুসারে, উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে আসার অনুমতি দিতে হবে। ইসরায়েল প্রথমে তা করতে অস্বীকার করেছিল। কিন্তু সেই অবস্থান নমনীয় হয়েছে।

দোহায় আলোচনার বিষয়ে অবগত একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, আমরা এখন কিছু বাস্তুচ্যুতদের ফিরে আসার বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক।

ইসরায়েলি সংবাদমাধ্যম অনুমান করছে, প্রস্তাবটি নারী ও শিশুদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। গাজা শহরের কিছু অংশে ইসরায়েলি সামরিক বাহিনী এখনও লড়াই করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইসরায়েল ৪০ জিম্মির বিনিময়ে ৭০০ থেকে ৮০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে।

হামাস অন্তত ৭০০ থেকে ১০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দাবি করেছিল।

ইসরায়েলি কর্মকর্তা সতর্কতার সঙ্গে বলেছেন, যে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে কতজন বন্দি প্রাণঘাতী জঙ্গি হামলার জন্য কারাদণ্ড ভোগ করছে সেটির ওপর।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম