বাতিল করা বৈঠক পুনর্নির্ধারণ করতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ১০:২৯আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৬:০৩

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে বাতিল করা বৈঠকটি আবারও শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। বুধবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জিন পিয়ের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ার জেরে ইসরায়েলের একটি প্রতিনিধিদলের পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এক বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জিন পিয়ের জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বৈঠকটি পুনর্নির্ধারণ করতে সম্মত হয়েছে। তবে বৈঠকটি কখন হবে তা স্পষ্ট নয়।

বৈঠকটি বাতিল করার পর, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সাথে বিস্তৃত আলোচনা করেছেন। সেই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে তৈরি হওয়া বৈরিতা কমানোর চেষ্টা করেছেন।

ইসরায়েলি প্রতিনিধি দলটির নেতৃত্বে থাকবেন দেশটির কৌশলগত মন্ত্রী রন ডারমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি। নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত তারা।

রাফাহ শহরে ইসরায়েলি আগ্রাসন চালানোর হুমকি আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত শহরে আশ্রয় নিয়েছে অন্তত ১০ লাখ শরণার্থী।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম