দক্ষিণ গাজায় থার্মোবারিক রকেট হামলায় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৪, ১৫:৩০আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২২:৫০

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে  লড়ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। শুক্রবারের (২৯ মার্চ) ওই সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) ও ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি)। কাতারভিত্তিক সংবাদমধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কের মতে, নাসের হাসপাতালের কাছে একটি বহুতল ভবনে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি থার্মোবারিক রকেট হামলা করেছেন হামাস যোদ্ধারা।

আইএসডব্লিউ ও সিটিপি যৌথভাবে জানিয়েছে, রকেট বিস্ফোরণে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) ছয় ইসরায়েলি সেনা হত্যা করার দাবি করে বলেছে, খান ইউনিসের আল-কারারা এলাকায় ছয় ইসরায়েলি বিশেষ বাহিনীর সেনাদের দলে হামলা করেছে পিআইজে।

যুদ্ধ পর্যবেক্ষকরা জানিয়েছে, আল-কারারা এলাকায় একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) দিয়ে ইসরায়েলি কর্মীদের গাড়িতে হামলা করার দাবি করেছে বামপন্থি ডেমোক্র্যাটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৭৬তম দিন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরত ইসরায়েলি হামলায় এখবন পর্যন্ত ৩২ হাজার ৬২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৯২ জন।

অপরদিকে, ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম