দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের পর্যবেক্ষক আহত

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৪, ১৬:৩০আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২২:৩৩

দক্ষিণ লেবাননে শেল বিস্ফোরণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক ও একজন অনুবাদক আহত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) দেশটির সীমান্তবর্তী রামিশ শহরের ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন হামলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।       

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের (ইউএনআইএফআইএল) জানিয়েছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করছে।

ইউএনআইএফআইএল  শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তুতে পরিণত করাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে। পর্যবেক্ষকদের জাতীয়তা বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে লেবাননের অনুবাদকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

লেবাননের রাষ্ট্রীয় জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি শত্রু ড্রোন দক্ষিণ লেবাননের ওই এলাকায় হামলা চালিয়েছে, যেখানে পর্যবেক্ষকরা আহত হয়েছে।

তবে হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সম্প্রতি ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পর বিস্ফোরণের এ ঘটনা ঘটলো।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের