সিরিয়ার তুর্কি সীমান্তে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ১১:৫১আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১১:৫৫

তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার আজাজ শহরের একটি ব্যস্ত বাজারে গাড়ি বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত কমপক্ষে ত্রিশজন। শনিবার (৩০ মার্চ) বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটিতে গাড়ি বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানান, পবিত্র  রমজান মাসে রোজা ভাঙার পর গভীর রাতে কেনাকাটা করার সময় বিস্ফোরণটি ঘটে।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অন্তত ত্রিশ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে হামলার জন্য কুর্দি নেতৃত্বাধীন ওয়াইপিজিকে সন্দেহ করা হচ্ছে।

উত্তর-পূর্ব সিরিয়া এবং উত্তর সিরিয়ার ইউফ্রেটিসের পূর্বে বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে ওয়াইপিজি।এই এলাকায় এ ধরনের হামলা তারাই চালায়। অবশ্য  দীর্ঘদিন ধরে এ ধরনের দাবি অস্বীকার করে আসছে ওয়াইপিজি।  

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত জনবহুল শহরটিতে দুই বছর আগে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর শহরটি তুলনামূলকভাবে শান্ত ছিল।

তবে উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার প্রধান শহরগুলোর বেসামরিক এলাকায় সম্প্রতি ভিড়ের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েছে।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম