লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ২৩:১৫আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২৩:১৫

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, লেবাননে একটি গাড়িতে বিমান হামলায় ইরানপন্থি শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর একজন গুরুত্বপূর্ণ কমান্ডারকে হত্যা করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) এই হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলের দাবি অনুসারে, নিহত হিজবুল্লাহ কমান্ডারের নাম ইসমাইল আল-জিন। তিনি সশস্ত্র গোষ্ঠীটির রাদওয়ান বাহিনীর ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিটের গুরুত্বপূর্ণ একজন কমান্ডার।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আল-জিনের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সম্পর্কে ভালো জ্ঞান ছিল। ইসরায়েলি বেসামরিক, সম্প্রদায় ও নিরাপত্তাবাহিনীর ওপর বেশ কয়েকটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার জন্য তিনি দায়ী।

৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তে নিয়মিত হামলা ও পাল্টা হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ-এর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন বেসামরিক ও সেনা সদস্য নিহত হয়েছেন। আর লেবাননে ইসরায়েলি হামলায় দেড় শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে কয়েকজন কমান্ডারও রয়েছেন।

শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান প্রসারিত করবে তাদের সামরিক বাহিনী। বৈরুত, দামেস্ক বা যত দূরেই হোক অভিযান ও হামলা চালানো হবে।

শনিবার দক্ষিণ লেবাননে এক বিস্ফোরণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক ও একজন অনুবাদক আহত হয়েছেন। লেবানন হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করেছে। তবে ইসরায়েল তা অস্বীকার করেছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম