ব্যাপক বিক্ষোভে স্পষ্ট হচ্ছে ইসরায়েলের রাজনৈতিক বিভক্তি

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৪, ১০:২২আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১০:২২

ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে শহরগুলোতে। হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তির দাবিতে রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় জেরুজালেমের রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। এর মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক বিভাজন যেন প্রকাশ্যে উঠে আসছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জেরুজালেমে, বেগিন বুলেভার্ড নামে শহরের প্রধান উত্তর-দক্ষিণ মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এসময় নেতানিয়াহুর পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন তারা। তাদের সরাতে দুর্গন্ধযুক্ত জল-কামান ব্যবহার করে পুলিশ।

রবিবার সকাল ইসরায়েলি পার্লামেন্টের চারপাশের রাস্তায় জড়ো হয় জিম্মিদের স্বজনসহ হাজারো বিক্ষোভকারী। গাজায় হামাসের হাতে বন্দি প্রায় ১৩০ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন তারা। জিম্মি মুক্তি না হওয়া পর্যন্ত নেতানিয়াহুকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করবেন তারা।

নেতানিয়াহু সরকারের মধ্যেই গণতন্ত্রের শত্রুরা রয়েছে বলে বিশ্বাস করেন তার সমালোচক ও বিক্ষোভকারীরা। তার জোট অতি-জাতীয়তাবাদী ইহুদি দলগুলোর সমর্থনের উপর নির্ভর করে বলেও অভিযোগ করেছেন তারা।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বাইরে বিক্ষোভকারীদের মধ্যে একজন ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডেভিড অ্যাগমন। নেতানিয়াহু যখন প্রথম নির্বাচিত হন তখন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালনা করতেন।

তিনি জানান, ১৯৯৬ সালে যখন তিনি নেতানিয়াহুর প্রথম চিফ অফ স্টাফ ছিলেন, তখন থেকেই তাকে চেনেন। তিন মাস পর তিনি অবসরে যান। কারণ তিনি বুঝতে পেরেছিলেন, ইসরায়েলের জন্য বিপজ্জনক নেতানিয়াহু।

নেতানিয়াহু বলতেন তিনিই একমাত্র তার দেশকে নিরাপদ রাখতে পারেন। অনেক ইসরায়েলি তাকে বিশ্বাস করেছিল। কিন্তু গত ৭ অক্টোবরের পর থেকে সমস্ত হিসেব-নিকেশ পাল্টে যায় বলে মন্তব্য করেছেন বিক্ষোভকারীরা।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম