পার্লামেন্টে আইন পাস, আল জাজিরার সম্প্রচার বন্ধের পথে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৪, ২৩:৪৫আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২৩:৪৫

ইসরায়েলের পার্লামেন্ট একটি আইন পাস করেছে। সোমবার (১ এপ্রিল) পাস হওয়া এই আইনের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে থাকা মন্ত্রী ইসরায়েলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করতে পারবেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পার্লামেন্টের ভোটাভুটিতে ৭০-১০ ভোটে আইনটি পাস হয়েছে। আইনটি পাস হওয়ার ফলে বিদেশি টেলিভিশন চ্যানেলের কন্টেন্টে নিষেধাজ্ঞা জারি করতে পারবে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ইসরায়েলে বিদেশি চ্যানেলগুলো বন্ধের এখতিয়ারও পাবে কর্তৃপক্ষ।

আইনটি পাসের পর ইসরায়েলে আল জাজিরা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু।

জানুয়ারিতে ইসরায়েল দাবি করেছিল, গাজায় বিমান হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক ও একজন ফ্রিল্যান্সার সন্ত্রাসী কর্মী ছিলেন। পরের মাসেও চ্যানেলটির আরেক সাংবাদিক গাজায় পৃথক হামলায় আহত হয়েছিলেন। তখনও ইসরায়েল দাবি করেছিল, তিনি হামাসের একজন ডেপুটি কোম্পানি কমান্ডার।

অক্টোবর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েলি সেনারা।

আল জাজিরা ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেছে, গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে তাদের কর্মীদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম