গাজায় ইসরায়েলি হামলায় ৭ ত্রাণকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ০৯:১৯আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৩:৪৪

মধ্য গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বিমান হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) ৭ কর্মী নিহত হয়েছে।  সোমবার ( ১ এপ্রিল) দেইর এল-বালাহতে তারা নিহত হয় বলে দাবি করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।  

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গাজায় নির্বিচার হত্যা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ডব্লিউসিকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা শেফ জোসে আন্দ্রেস।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজেদের সহকর্মী নিহতের ঘটনা নিশ্চিত করেছেন তিনি। বলেছেন, এই কর্মীরা এর আগে ইউক্রেন, তুরস্ক, মরক্কো, বাহামাস ও ইন্দোনেশিয়ায় কাজ করেছেন। তিনি তাদেরকে নিজের ভাই-বোন বলে উল্লেখ করেছেন। সেই সাথে খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জোসে আন্দ্রেস।

সাতজনের বেশিরভাগই অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য এবং ফিলিস্তিনের নাগরিক ছিলেন বলে জানা গেছে। এক কর্মীর মৃতদেহটি এমনভাবে ক্ষত-বিক্ষত হয়েছে যে তাকে চেনার উপায় নেই বলে জানিয়েছেন আল জাজিরার এক রিপোর্টার হিন্দ খুউদারি।  

আল-আকসা থেকে রিপোর্ট করার সময় নিহত ত্রাণকর্মীদের সাথে তিনি কথা বলেছেন বলে দাবি করেছেন। তিনি বলেছেন সাইপ্রাস থেকে আসা ত্রাণ বিতরণ শেষে রাফাহ শহরে নিজেদের গেস্ট হাউজে ফেরার পথে তাদের গাড়ি বহরে হামলা চালানো হয়। দেইর-আল বালাহ এর কাছের রশিদ্র স্ট্রিট ধরে আসছিল গাড়িটি। তিনি বলেছেন, ওই রাস্তা ধরেই গাজার উত্তর থেকে দক্ষিণাঞ্চলে যান তারা।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। হামলায় নিহত অস্ট্রেলিয়ার ত্রাণকর্মী লালজাওমি জোমি ফ্রাঙ্ককমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এ ঘটনার সম্পূর্ণ জবাবদিহিতা চাইতে অস্ট্রেলিয়ার ইসরায়েলি রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করেছেন তিনি।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম