ইরানি কনস্যুলেটে হামলার মোক্ষম জবাব দেওয়া হবে: রাইসি

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ১৫:০৯আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৫:২০

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নেবে ইরান। মঙ্গলবার (২ মার্চ) এই সতর্কবার্তা দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ওই হামলায় সাত ইরানি সামরিক কমান্ডার নিহত হওয়ার একদিন পর এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাইসি বলেছেন, ‘প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে না পেরে নিজেকে বাঁচানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলি শাসক তার এজেন্ডার আওতায় অন্ধ হত্যাকাণ্ড শুরু করেছে। তাদের অবশ্যই জানা উচিত, দেশটি কখনই তার লক্ষ্য অর্জন করতে পারবে না এবং এই কাপুরুষোচিত অপরাধের মোক্ষম জবাব দেওয়া হবে।’

দীর্ঘদিন ধরে সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনা এবং দেশটির প্রক্সিদেরকে লক্ষ্যবস্তু করেছে। তবে সোমবারের ওই হামলা প্রথমবারের মতো দূতাবাস প্রাঙ্গণে আঘাত হেনেছে।

এ বিষয়ে রয়টার্স জানতে চাইলে ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকার করেছেন।

ইরান-সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সঙ্গে প্রক্সিদের বিরুদ্ধেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল।

হামাস ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার করে গাজা যুদ্ধের সূত্রপাত করেছিল যা এখনও চলছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, হামাসের ওই হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ জন নিহত হন। এসময় প্রায় আড়াইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় প্রতিরোধ যোদ্ধারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় এখন পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম