শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ২২:৩৮আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২২:৩৮

শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ফিলিস্তিনি বন্দি মুক্তির বিষয়টি জানিয়েছে গাজার ক্রসিং ও সীমান্ত প্রশাসন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার ক্রসিং ও সীমান্ত প্রশাসন জানিয়েছে, ১০১ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা অবরুদ্ধ ও বোমাবর্ষণ অঞ্চলে ফিরে এসেছেন।

একটি মেডিকেল সূত্র জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের অনেককেই রাফাহ-তে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারণ কারাগারে থাকাকালীন মারধরের শিকার হয়েছেন তারা।

ইসরায়েলি দৈনিক হারেৎজ অনুসারে, বন্দি কেন্দ্রের হাসপাতালের একজন ইসরায়েলি ডাক্তার সতর্ক করে বলেছিলেন, বন্দিদের পরিস্থিতি শোচনীয়। এখানে ইসরায়েলি আইনের চরম লঙ্ঘন হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তাদের কাছে এক চিঠিতে ডাক্তার বলেছিলেন, ২৪ ঘণ্টাই বেঁধে রাখায় তাদের হাতে ও পায়ে জখম হয়ে যায়। তাই প্রায়শই তাদের হাত-পা কেটে ফেলা হতো।

চিঠিতে তিনি আরও বলেন, বন্দিদের নিয়মিত চোখ বেঁধে রাখা হতো। ছোট স্ট্র দিয়ে খাবার দেওয়া হতো। তাছাড়া সময় মতো টয়লেটে যেতে দেওয়া হতো না। এমনকি যথাযথ চিকিৎসা সেবা ছাড়াই বড় বড় অস্ত্রোপচার করা হতো।

/এসএইচএম/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম