গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় স্বাধীন তদন্ত করবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৪, ২৩:০২আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২৩:০২

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় সাত ত্রাণকর্মী নিহতের ঘটনায় স্বাধীন তদন্ত করার কোনও পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। শুক্রবার (৫ এপ্রিল) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ফোনালাপে ঘটনাটির তদন্তে উঠে আসা ফলাফল প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন।

সোমবার রাতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিনটি গাড়িতে ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ব্রিটেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড ও কানাডা-যুক্তরাষ্ট্রের একজন দ্বৈত নাগরিক ছিলেন। এই ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

শুক্রবার তদন্তের ভিত্তিতে দুই সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরায়েল। একই সঙ্গে সিনিয়র কমান্ডারদের আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। 

তদন্তের ফল প্রকাশের পর ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন স্বাধীন কমিশন দিয়ে ঘটনাটি তদন্তের দাবি করেছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম