ইরানের হুমকি: যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১৬:২৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৬:২৫

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরানের সঙ্গে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইসরায়েল। রবিবার (৭ এপ্রিল) তিনি এই মন্তব্য করেছেন। ১ এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ইরানের হুমকির পর সতর্ক অবস্থায় রয়েছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিনিয়র সামরিক কর্মকর্তাদের সঙ্গে অভিযানিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন গ্যালান্ট।

বিবৃতিতে বলা হয়েছে, পর্যালোচনা শেষে গ্যালান্ট জোর দিয়ে বলেছেন প্রতিরক্ষা কাঠামো ইরানের সঙ্গে সৃষ্ট যেকোনও পরিস্থিতি মোকাবিলায় পাল্টা হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে।

দামেস্কে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাত সদস্য নিহতের ঘটনায় প্রতিশোধ নেওয়া হুমকি দিয়েছে ইরান। হামলায় জড়িত থাকার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইসরায়েল। তবে দেশটির নেতারা বলেছেন, তারা ইরানের বিরুদ্ধে সক্রিয় রয়েছে।

গাজায় হামাস এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে সমর্থন করে ইরান। গত ছয় মাস ধরে এই দুটি গোষ্ঠীর সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে ইসরায়েল।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন স্থাপনায় ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি হামলা প্রতিহত করার প্রস্তুতিও নিচ্ছে দেশটি।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম