দক্ষিণ গাজায় সেনা সংখ্যা কমিয়েছে ইসরায়েল: সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১৬:৪০আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৬:৪০

গাজার দক্ষিণাঞ্চল থেকে একটি ব্রিগেড বাদে সব পদাতিক সেনাকে প্রত্যাহার করেছে ইসরায়েল। রবিবার (৭ এপ্রিল) ইসরায়েলি সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে বিস্তারিত জানায়নি। এই প্রত্যাহারের ফলে গাজার রাফা শহরে সামরিক অভিযান বিলম্বিত হবে কি না তা স্পষ্ট নয়। ইসরায়েলি নেতাদের দাবি, হামাসকে নির্মূল করতে হলে রাফায় অভিযান পরিচালনা করতে হবে।

মিসরের কায়রোতে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে নতুন সমঝোতায় পৌঁছাতে আলোচনা শুরুর দিনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এই সেনা প্রত্যাহারের কথা জানালেন। রবিবার কায়রোতে পুনরায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

ছয় মাস আগে ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। তবে গত মাসে ইসরায়েলি সেনাবাহিনীর মনোযোগ ছিল উপত্যকার দক্ষিণাঞ্চলে।

ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্রিগেডে কয়েক হাজার সেনা থাকে।

মিসর সীমান্তের কাছে রাফা শহর ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এই শহরে দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে। এই হামলার জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৩ হাজার ১৭৫ জন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম